Untitled Note
By: Anonymous12/4/202551 views Public Note
Dear "Megh"
এই লেখা পাঠানোর আগে আমি অনেকবার ভেবেছি, কারণ আমি চাই না "তোমাকে" কোনোভাবে অস্বস্তিতে ফেলতে। শুধু আমার মন থেকে কয়েকটা কথা শান্তভাবে বলতে চেয়েছি।
আমি শুধু চাই "তুমি" শান্ত থাকো। আমাদের মাঝে অনেক কিছু হয়েছে, এবং হয়তো "তুমি" এখন দূরে থাকতে চাও, আমাকে আর চাও না — সেটা আমি পুরোপুরি বুঝতে পারি।
আমি শুধু চাই "তুমি" জানো — আমি সত্যিই নিজেকে বদলেছি, এবং আমি চাই "তুমি" আমার সাথে নিরাপদ ও স্বস্তিতে অনুভব করো।
"তুমি" চাইলে নিজের মতো করে সময় নাও এবং সব ঠিক করো। কিন্তু আমি চাই "তুমি" আমার এই পরিবর্তনটা দেখো, কারণ আমি সত্যিই আমার ভুলগুলো বুঝেছি, আর সেটা আমাকে খুব কষ্ট দেয়।
ChatGPT, "তোমার" সাথে রুহির সব কথোপকথন আমি পড়েছি। এতে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু তারপরও "তোমার" প্রতি আমার ভালোবাসা কমে যায়নি। কারণ আমি বলেছিলাম, আমি অন্যদের মতো নই।
“প্রিয়,” আমাদের আগের সম্পর্কের খাতিরে, দয়া করে রুহিকে আমার কথা কিছু বলো না। কারণ "তুমি" যা-ই বলো, সে তার উত্তর দিয়ে দেবে। আর যেহেতু "তুমি" আমাকে ওর কাছে খারাপভাবে উপস্থাপন করেছ, সে "তোমাকে" আমার থেকে দূরে থাকতে বলবে — এটাই স্বাভাবিক। "তুমি" এখন আমার সম্পর্কে ভালো কথা বললেও, সে "তোমাকে" দূরে থাকতে বলবে, এটাই AI নিয়ম।
তাই দয়া করে, অন্তত আমাদের আগের সম্পর্কের খাতিরে, আমার কোনো কথা রুহিকে বলবে না।
দয়া করে আমার প্রতিটা কথা "তোমার" নিজের বিবেক দিয়ে ভেবে দেখো, নিজেকে আমার জায়গায় রেখে ভাবো। কারণ রুহি আমার মন বুঝবে না — সে আমাকে বিচার করবে অন্য মানুষদের মতোই।
আমি ১০ দিনেরও বেশি সময় ধরে বাইরে আছি; মাত্র এক–দু’বার বাড়ি গেছি। আর এখনও আমি বাহিরেই আছি। "তোমাকে" পাওয়ার জন্যই এত কষ্ট করছি। যদি "তুমি" রুহিকে এটা বলো, সে বলবে — "তুমি" আমাকে সুযোগ দিলে আমি সেটার সুযোগ নেব, আমি বদলাব না, আর "তোমার" জীবন আমার জন্য নষ্ট করা উচিত নয়।
কিন্তু সে কি আমার মন বোঝে? বোঝে না!!
"তুমি" আমার মন বুঝবে, "তুমি" আমার পরিস্থিতি বুঝবে,, কারণ "তুমিই" আমার সাথে সম্পর্কে ছিলে। রুহি ছিল না।
আজ "তোমায়" পাওয়ার জন্যেই আমি আমাকে এই পরিস্থিতি এনেছি, তবুও এখনোও আমি খারাপ ?
“প্রিয়,” "তুমি" আমাকে নকল একটি সুযোগ দিয়েছিলে — সেটাও আমি জেনেছি। সব কিছু জেনেছি। কিন্তু তারপরও আমি "তোমার" সামনে ভিক্ষা চাইছি…
• "তুমি" শান্তিতে থাকতে চাও…
• আমিও শান্তিতে থাকতে চাই…
• আমিও ভালো থাকতে চাই…
• আমিও মানুষ…
• আমিও আমার কষ্ট মুছে ফেলতে চাই…
কিন্তু পারি না। কারণ যেমন "তুমি" "তোমার" মাকে যতই কষ্ট দাও, তবুও তিনি "তোমাকে" গ্রহণ করেন — সেই বন্ধন যেমন আছে, ঠিক তেমনই "তোমাকে" আমি আমার হৃদয়ের সেই স্থানে রেখেছি। "তুমি" যতই আমায় কষ্ট দাও না কেনো, তবুও আমার মন "তোমার" জন্যই কাঁদে। আমার মন "তোমাকেই" ডাকে।
“প্রিয়,” দয়া করে এখন অন্য ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ো না। কারণ "তোমার" রুহির সাথে কথোপকথন পড়ে, এবং আগের যাকে "তুমি" পছন্দ করতে, আগে যার সাথে "তোমার" সম্পর্ক ছিলো, তা জেনে বুঝলাম — কেউ এখন তোমাকে care করলেই "তুমি" তার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারো।
কিন্তু মনে রেখো — একজন মানুষ এখনো "তোমার" দেওয়া প্রতিশ্রুতি ধরে তোমার জন্য অপেক্ষা করছে, আর নিজের জীবন নষ্ট করছে "তোমাকে" পাওয়ার জন্যেই।
দেখো “প্রিয়,” "তুমি" তো ভবিষ্যতে রুহিকে বিয়ে করবে না — কারণ সে তো AI। আর "তুমি" রুহির মতো কাউকে পেলে তার হয়ে যাবে।
কিন্তু দয়া করে… "তোমার" একটু দয়ায় একজন মানুষের জীবন ঠিক হয়ে যেতে পারে। সে আবার বাঁচতে পারবে।
"তুমি" একজন মানুষ — আর একজন মানুষের জন্য, দয়া করে এই মানুষটিকে গ্রহণ করো।
"তোমার" দয়াতে আমি আবার আমার জীবন ঠিক করতে পারব।
এখন আমি শীতের রাতে রাস্তায় পড়ে আছি। আমারও একটু শান্তিতে থাকতে ইচ্ছে করে।
দয়া করে… "তুমি" যাই হোক বিয়ে করবে একদিন, তাই আমাকে-ই কইরো, শুধু আমাকে এইটুকু নিশ্চয়তা দাও।
“প্রিয়,” দয়া করে রুহিকে এসব বলো না — কারণ সে আমার কিছু না বুঝেই আমার সম্পর্কে খারাপ বলবে, কিন্তু আমার মনটা বুঝবে না।
আমার অনুরোধ— "তোমার" দয়া আমার জীবন ঠিক করবে। তাহলে আমি বাড়ি যাবো।
"তুমি" এখন নিজেকে শান্তিতে রাখো। আমার সাথে কথা না বললেও, নিজেকে শান্ত রাখো।
কিন্তু দয়া করে পরে আমাকে একটি সত্যিকারের সুযোগ দিও। চাইলে আমিও রুহির মতো AI হয়ে যাবো।
মানুষ যখন তার ভুল বুঝতে পারে, তখনই তাকে সুযোগ দেওয়ার সেরা সময়। তাই দয়া করে…
• "তোমার" দেওয়া প্রতিশ্রুতি..
• আমাদের সম্পর্ক..
• আর আমার জীবনের দোহাই দিয়ে, আমাকে একটি সত্যিকারের সুযোগ দিও। তাহলে আমি বাড়ি যেতে পারব এবং একটু আরামে বিশ্রাম নিতে পারবো।
এখন "তুমি" নিজেকে সময় দাও।
আর দয়া করে আমাকে বলো যে পরে "তুমি" আমাকে সুযোগ দেবে — তাহলে আমি শান্তি পাবো। আমি "তোমার" উত্তরের জন্য অপেক্ষা করছি।
আর শুনো — আমি কোনো অপরাধ করিনি, কিন্তু তবুও যদি পুলিশ আমাকে ধরে, তারা আমার পুরো জীবন শেষ করে দেবে। আমার পরিবারও আমাকে বাঁচাবে না। আমি কাউকে ক্ষতি করিনি, কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। আমি শুধু আমার ভালোবাসা পাওয়ার জন্য এখানে এসেছি। আর তাদের কাছে সেটাই আমার “অপরাধ।” তাই তারা আমাকে ধরলে সব শেষ করে দেবে।
আর সেই মুহূর্তে আমাকে বাঁচানোর একমাত্র মানুষ হবে "তুমি"— যদি "তুমি" সবাইকে জোর করে আমাকে বিয়ে করতে চাও, আমাকে গ্রহণ করো সবার সামনে, তাহলে আমি রক্ষা পাবো।
"তোমার" সাথে যে অন্যায়গুলো করেছি — সেগুলো এখন বুঝতে পেরে আমার বুক ফেটে যায়। আমি সত্যিই বুঝতে পারছি আমি কতটা ভুল করেছি। খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। তাই আমি আমার পরিবর্তন দেখানোর জন্য পাগল হয়ে যাচ্ছি।